সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দিলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৯:১৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৯:১৩:৫৪ অপরাহ্ন
লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দিলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি শহরের লঞ্চঘাট এলাকায় অবৈধ স্থাপনা সরেজমিন পরিদর্শন করেন। পরে ইব্রাহীমপুর গ্রামে পৌঁছলে সেখানে জেলা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্রামবাসী। তিনি ইব্রাহীমপুর গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পূর্বপাড়া জামে মসজিদে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে এলাকাবাসী খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যাত্রী ছাউনি নির্মাণের অনুরোধ জানান। জেলা প্রশাসক আশ্বাস দেন, লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে সেখানে যাত্রী ছাউনি নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি গ্রামের মরমী কবি এলাহীবক্স মুন্সীর মাজার সংস্কার, রাস্তা-ঘাটের উন্নয়ন ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস প্রদান করেন। লঞ্চঘাটের নবনির্মিত সিঁড়ি পরিদর্শনকালে জেলা প্রশাসক চলাচল উপযোগীভাবে নির্মাণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সংস্কারের নির্দেশ দেন। মঙ্গলবার সকালের বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে ইব্রাহীমপুরবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। স্বাধীনতার পর এই প্রথম কোনো জেলা প্রশাসক ইব্রাহীমপুর গ্রামে আগমন করায় এলাকাবাসীর মধ্যে আনন্দ প্রকাশ করেন। এ সময় গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন। পরে পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, সাংবাদিক আকরাম উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবিদুর রহমান, সাবেক সভাপতি আলী আজগর ও শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার