সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

দোয়ারাবাজারের চিলাই নদীর বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৮:৩১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:৩১:১৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারের চিলাই নদীর বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড স্থাপন করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি নদীর শরীফপুর গ্রামসংলগ্ন এলাকায় এই ব্যারিকেড স্থাপন করা হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে নদী থেকে বালু উত্তোলন চলছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া ছাড়াও কৃষিজমি ও বসতবাড়ি ধসে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয়রা জানান, প্রশাসনের এ উদ্যোগের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারী কেউ ছাড় পাবে না। তিনি আরও বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। পরিবেশ ও কৃষি রক্ষায় মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় কৃষকরা জানান, অবৈধভাবে নদী থেকে বালু তোলার কারণে নদীর তীর ভেঙে যাচ্ছে এবং ফসলি জমি নষ্ট হচ্ছে। তারা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। উল্লেখ্য, চিলাই নদী দোয়ারাবাজার উপজেলার গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি। এটি স্থানীয় কৃষি, মাছধরা ও নৌযান চলাচলের জন্য ভূমিকা রাখে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা ও প্রবাহ ব্যাহত হয়ে পড়ায় পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা