সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

হাওরের তরুণ প্রজন্ম ধানের শীষের পক্ষে জোয়ার তুলবে : মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৮:২২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:২২:১০ পূর্বাহ্ন
হাওরের তরুণ প্রজন্ম ধানের শীষের পক্ষে জোয়ার তুলবে : মাহবুবুর রহমান
জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক স¤পাদক মাহবুবুর রহমান বলেন, ভীমখালি ইউনিয়ন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই ইউনিয়নের জনগণ বিএনপিকে ভালবাসে, আন্দোলন সংগ্রামে বিএনপির পাশে থাকে। বিগত ১৭ বছর আপনারা গায়েবি মামলায় নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছাড়া থাকতে হয়েছে। আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন। তারেক রহমান আপনাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়বেন। তারেক রহমানের নেতৃত্ব হাওরের জলাবদ্ধতা, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের ভালবাসা নিয়ে আজীবন জনকল্যাণ কাজ করব। মঙ্গলবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগকালে জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তরুণেরা এগিয়ে আসলে বাংলাদেশ এগিয়ে যাবে। হাওরের তরুণ প্রজন্ম ধানের শীষের পক্ষে জোয়ার তুলবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিব। ইনশাআল্লাহ। ভীমখালী ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালামের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সভাপতি আফজল হোসেনের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, মো. আজিজুর রহমান, অ্যাডভোকেট শাহিনুর রহমান, সদস্য ফরিদ মিয়া তালুকদার, নূরে আলম ফরাজী, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান, মদরিছ মিয়া চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোনায়েম দুলদুল, সেলিম আহমদ জায়গীরদার, সোনা মিয়া তালুকদার, আবু সায়েম, হোসেন আলী, শহীদ মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান, মনসুর আফিন্দী, জাহাঙ্গীর আল আজাদ, শাজাহান মিয়া, ফয়জুন নূর, আব্দুর রহিম, সাইফুল মেম্বার, ফখরুজ্জামান, বদরুল আলম, মুহিবুর রহমান, আবুল কালাম, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, সাইদুর রহমান, যুবদল নেতা আমিরুল ইসলাম, ভীমখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা, সাধারণ স¤পাদক আশিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা শাহিন উদ্দিন, রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমুখ। এর আগে মাহবুবুর রহমান ভীমখালী ও কলকতখা বাজারে গণসংযোগ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প