সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০৩:৪৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০৩:৪৬:৫৫ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে রাজানগর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিরাই সদরে রাজানগর ইউপির জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজানগর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বিভিন্ন ভাতার জন্য ব্যাংক একাউন্ট খুলে দেয়ার নামে টাকা নিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও চেয়ারম্যান নানা অপকর্মের সাথে জড়িত বলে জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দিরাই উপজেলা পরিষদ ঘেরাও করে রাখা হয়। পরে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ইউএনও। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি মেম্বার আমিরুল ইসলাম খসরু, ইকবাল হোসেন, শিক্ষার্থী মিনহাজুল ইসলামসহ অন্যান্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স