সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জগন্নাথপুরে রাধারমণ সাংস্কৃতিক পরিষদের মানববন্ধন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৭:৫৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:৩৩:২১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে রাধারমণ সাংস্কৃতিক পরিষদের মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদকে বঞ্চিত করার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর শহরে এই কর্মসূচি পালিত হয়। পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আছকির আলী, সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ। এতে পরিষদ সদস্য তৈয়বুর রহমান, তোতা মিয়া, টুনু মিয়া, কামরুল হাসান, মানিক মিয়া, প্রবীণ ব্যক্তিত্ব মিরাস আলী, মখলিছ মিয়া, বাউলশিল্পী আলিফ মিয়া, বকুল মিয়া, যন্ত্রশিল্পী সাব্বির, আলমসহ পরিষদের ৫১ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, আমরা দীর্ঘ ৩৫ বছর ধরে রাধারমণের জন্ম-মৃত্যুবার্ষিকী ও উৎসবসহ নানা কর্মসূচি পালন করে আসছি। এতে অনেক মামলা-মোকদ্দমাসহ নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। মামলায় উচ্চ আদালতের রায়ে রাধারমণের জায়গা দখলমুক্ত করা হয়। অবশেষে জায়গা দখলমুক্ত হওয়ায় এখানে সরকারিভাবে কমপ্লেক্স নির্মাণের অনুমতি হয়েছে। তবে বর্তমানে আমাদের সংগঠনকে পাশ কাটিয়ে ও বঞ্চিত করতে বিভিন্ন নামে-বেনামে সংগঠন করে ফায়দা হাসিলে চক্রান্ত করছে একটি মহল মহল। যা কোন অবস্থায় কাম্য নয়। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, আমাদের সংগঠনকে বহাল রাখুন। অতীতের মতো আগামীতেও রাধারমণ উৎসবসহ নানা কর্মসূচি বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স