সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

প্রজেক্টরে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৭:৫৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৭:৫৬:৪১ পূর্বাহ্ন
প্রজেক্টরে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন
স্টাফ রিপোর্টার :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার গ্রামবাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার রাত ৮টার দিকে পৌরশহরের ১নং ওয়ার্ডের মোহাম্মদপুর মোকাম পয়েন্টে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে ওই সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়। প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওতে দেখা যায়, তারেক রহমান বলেন- “দীর্ঘ সময় পরে গণমাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়তে চাই।” তিনি আরও বলেন, “নির্বাচন শুধুই ভোট নয়, এটি মানুষের অংশগ্রহণমূলক প্রক্রিয়া।” বিগত সময়ে আদালত ও আইনশাসনের মাধ্যমে কথার স্বাধীনতা সীমিত হওয়ার বিষয়েও তিনি মন্তব্য করেন। সাক্ষাৎকার দেখানোর উদ্যোগ নেন সুনামগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মমিনুর রহমান পীর শান্ত। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন। তা সবার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। আমরা চাই গ্রামাঞ্চলের মানুষও যেন দেশের নেতৃত্ব ও বাস্তব অবস্থা সম্পর্কে সরাসরি দেখতে ও শুনতে পারেন।” এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রদলের সহ সাধারণ স¤পাদক মুস্তাক আহমেদ, জেলা ছাত্রদল নেতা মোজাম্মেল মিনহাজ, শাকিল আহমেদ, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক জাবের আল সাইফ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম স¤পাদক নূরুল আমিন, পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ জোহা, পৌর ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা আহনাফ রাতিন সাবিত, শহিবুর, তানভীর, সজিব, আবিদ প্রমুখ। এছাড়া স্থানীয়দের মাধ্যে উপস্থিত ছিলেন মানিক মিয়া, আলী আমজদ, মঈনউদ্দিন, মিন্টু মিয়া, আলী হায়দার, আবদুর রহমান, মহিনুর মিয়া, জহির মিয়া, হাদিস মিয়া, জহির আলী, আহমদ আলী ও ভুট্টো মিয়া প্রমুখ। অপরদিকে, বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকার গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব নিয়ে মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে সকলকে দেখানোর উদ্যোগ গ্রহণ করেন সুনামগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. মমিনুর রহমান পীর শান্ত। এসময় উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, মকবুল, রেজাউল, শাহান শাহ, জাহাঙ্গীর আলম, সালিক আহমদ, সিদ্দীকুর রহমান, রমিজ আলী, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক জাবের আল সাইফ, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা মোজাম্মেল মিনহাজ, শাকিল আহমেদ, মান্নারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ সাধারণ স¤পাদক মুস্তাক আহমেদ, সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ জোহা, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম স¤পাদক নূরুল আমিন, সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা আহনাফ, রাতিন, সাবিত, শহিবুর, তানভীর, সজিব, আবিদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা