সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

৫ মাস পর যাদুকাটায় ফের প্রাণচাঞ্চল্য

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৭:৪৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:৩৬:০৮ পূর্বাহ্ন
৫ মাস পর যাদুকাটায় ফের প্রাণচাঞ্চল্য
মোসাজ্জাদ হোসেন শাহ ::
উচ্চ আদালতের মামলার কারণে টানা পাঁচ মাস বন্ধ থাকার পর পুনরায় বালু উত্তোলন শুরু হয়েছে তাহিরপুর উপজেলার যাদুকাটা বালুমহাল-১ ও ২-এ। মামলার জটিলতা কেটে গিয়ে মহাল খুলে দেওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয়দের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন শতকোটি টাকার এই বৃহৎ বালুমহাল নিয়ে মামলা সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। তবে মহাল খোলার পরও স্থানীয় কিছু বাসিন্দার বাঁধার কারণে যাদুকাটা বালুমহাল-১ থেকে কয়েকদিন বালু উত্তোলন বন্ধ ছিল। পরে সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা, ইজারাদার ও সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতিতে এক বৈঠকে সীমানা চিহ্নিতকরণ সম্পন্নের পর আবারও মহালটিতে বালু উত্তোলন শুরু হয়। বালু ব্যবসায়ী খায়রুল মিয়া বলেন, এখন আমরা নিয়মিত বালু পাচ্ছি, ফলে বাজারে বালুর দাম কিছুটা কমেছে। শ্রমিক হাফিজুল মিয়া জানান, মহাল চালু হওয়ায় আমাদের কাজ ও রোজগার দুই-ই বেড়েছে। বিএনপি নেতা সরোয়ার হোসেন বলেন, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে যাদুকাটা বালুমহাল-১ চালু হওয়ায় স্থানীয় নৌ-মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, ইজারাদার সীমানা নিয়ে জটিলতার বিষয়টি আমাকে অবহিত করলে আমি ইউএনওকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিই। এখন এলাকাবাসী, ব্যবসায়ী ও শ্রমিক সবার মাঝেই স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স