সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৮:৪২ পূর্বাহ্ন
শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত রশীদ নোভার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, ইসলামিক রিলিফের ম্যানেজার শামসুল আলম ও শিশু বক্তা নাবিল আহমেদ। বক্তারা শিশুর অধিকার সুরক্ষা, মেধা ও মননের বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের অধিকার নিশ্চিত করা, তাদের নিরাপদ শৈশব উপহার দেওয়া এবং শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জের শিশুরা সুস্থ ও সুন্দর জীবন পাবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা এই প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, বর্তমানে মোবাইল ফোন বিনোদনের অন্যতম প্রধান আকর্ষণ বা মাধ্যম হিসেবে রূপ নিয়েছে। আমাদের অনেকের সন্তানরা বেশিরভাগ সময় কাটায় ফোনের মাধ্যমে। শিশুরা মোবাইল ব্যবহারটা শিখছে কিন্তু পরিবারের সদস্যদের কাছ থেকে। এই কারণে আমাদেরকে আগে অতিরিক্ত মোবাইল চালানো বাদ দিতে হবে। আপনি যা করবেন তাই কিন্তু শিশুরা দেখে শিখবে, আপনি যদি ভালো ভালো বই পড়েন তাহলে আপনার সন্তানও কিন্তু বলবে যে আমাকে ভালো বই কিনে দেন। সেও ভালো বই পড়বে। সেজন্য আমাদেরকে মোবাইল ফোন অপ্রয়োজনে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিশু একাডেমি সুনামগঞ্জের শিশুরা দলীয় সংগীত, নৃত্য ও একক সংগীত পরিবেশন করে। এছাড়া গান পরিবেশন করেন অন্ধ শিল্পী গোলাপ মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা