সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ৯২ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ৩২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমার সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় মানবসেবামূলক কার্যক্রম সুনামগঞ্জসহ দেশের সর্বত্রই সফলভাবে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা রোগীদের সঙ্গে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মানের প্রশংসা করেন। উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স