সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা

৫ জন গুরুতর আহত, একজনের হাত দ্বিখন্ডিত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪১:৩৩ পূর্বাহ্ন
৫ জন গুরুতর আহত, একজনের হাত দ্বিখন্ডিত
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকসার সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের বাম হাত দ্বিখন্ডিত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) রাত ৮টায়।
স্থানীয় সূত্রে জানাযায়, সিলেটের শেখঘাট এলাকার ৫ বাসিন্দা সিএনজি অটোরিকসাযোগে বিশ্বম্ভরপুরে তাদের আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন। সোমবার রাত ৮টার দিকে অটেরিকসাটি (সিলেট-থ-১২-১১৫০) শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিসের সামনে পৌঁছে। এ সময় সুনামগঞ্জগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেক করতে গিয়ে সিলেটগামী সিএনজি অটোরিকসাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে যায়। এতে সিএনজি অটোরিকসাতে থাকা চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন এবং এক যাত্রীর হাত দ্বিখন্ডিত হয়ে যায়।
গুরুতর আহতরা হলেন সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকার সিএনজি অটোরিকসা চালক বিদ্যা মিয়া (৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর (১২), বিল্লাল হোসেন (৩৯), মুন্নি বেগম (২৮)। এ দুর্ঘটনায় হোসাইন আহমদ তানভীরের বাম হাত দ্বিখন্ডিত হয়ে যায়। তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি। স্থানীয়রা গুরুতর আহতদেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পরপর পিকআপ ভ্যানের চালক ও হেলপার গাড়িটি রাস্তায় রেখে পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈকত দাস জানান, দুর্ঘটনায় আহতদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় আহত একজনের দ্বিখন্ডিত হাত ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে হাতজোড়া লাগার সম্ভাবনা রয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পরপর আমি ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে এসেছি। পিকআপ গাড়ি আটক করা হয়েছে। পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম