সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

আগামী নির্বাচনে ইসলামি সকল দলের বাক্স হবে একটা : চরমোনাই পীর

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:০৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:০৯:১৫ পূর্বাহ্ন
আগামী নির্বাচনে ইসলামি সকল দলের বাক্স হবে একটা : চরমোনাই পীর
স্টাফ রিপোর্টার :: যারা পিআর বুঝেনা, তাদের বাংলার জমিনে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, যদি পিআর না হয়ে আবারও যেনতেন নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় যায় তাহলে এ দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ পাবে। বিএনপি এককভাবে ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি আরও বাড়বে। বিএনপি শরীয়া আইনে বিশ্বাস করেনা। এদেশ হবে ইসলামের। আগামী নির্বাচনে ইসলামি সকল দলের বাক্স হবে একটা। আমাদের ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে। এ সময় তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ। কিন্তু সেই কাক্সিক্ষত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। গত ৫৪ বছরে দেশে দুর্নীতি হয়েছে। টাকা পাচার করে বেগমপাড়া করা হয়েছে। অনেকে বিদেশে শতশত বাড়ি করেছেন। টাকার পাহাড় গড়েছেন। ৫ বার দুর্নীতিতে বিশ্বচ্যা¤িপয়ন হয়েছিল আমাদের এই দেশ। চরমোনাই পীর আরও বলেন, আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়না ঘর তৈরি করে শত শত মানুষকে গুম, খুন করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা ফ্যাসিস্ট। এদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবেনা। তিনি বলেন, আগে দিনের ভোট রাতে হতে দেখেছি। সামনে নির্বাচন। এখনও ভোটের পরিবেশ তৈরি হয়নি। আমরা পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছি। ৯১ টি দেশে পিআর পদ্ধতি রয়েছে। এ পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। এতে ফ্যাসিস্ট তৈরী হবেনা, গুন্ডা তৈরি হবেনা। চাঁদাবাজ থাকবে না। বিচার, সংস্কারের পর নির্বাচন হওয়ার কথা। কিন্তু এখনও কোন কিছুই দৃশ্যমান না। ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ। এসময় ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স