সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
দোয়ারাবাজারে সেতুর অভাব

শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ যাতায়াত পারাপারে নৌকা আর বাঁশের সাঁকোই ভরসা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:১৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:৩৬:৫৩ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ যাতায়াত পারাপারে নৌকা আর বাঁশের সাঁকোই ভরসা
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ::
পুরো দেশে উন্নয়নের জোয়ার বইলেও দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ও পান্ডারগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী সোনাপুর এলাকায় সেই ছোঁয়া লাগেনি এখনও। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হলেও এখানকার একটি খালের উপর নির্মিত হয়নি একটি সেতুও। ফলে বছরের পর বছর নৌকা ও বাঁশের সাঁকোই হয়ে আছে একমাত্র পারাপারের ভরসা। খাল পার হয়েই অবস্থিত সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী পারাপার করে বিদ্যালয়ে যাতায়াত করছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নৌকা উল্টে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে, ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ভেজা কাপড়ে স্কুলে এসে অসুস্থও হয়েছে।
দেওয়াননগর গ্রামের বাসিন্দা মো. সুনুর মিয়া বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের এই এলাকায় যেন উন্নয়নের আলো পৌঁছায়নি। স্বাধীনতার পর এত বছরেও এই খালের ওপর একটা সেতু হলো না। প্রতিটি নির্বাচনে প্রতিশ্রুতি পাই, কিন্তু নির্বাচনের পর কেউ আর ফিরে তাকায় না। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর ও হাজীনগর গ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন খাল পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসে।
সরেজমিনে দেখা যায়, একদল শিক্ষার্থী নৌকার জন্য খালের পারে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। শিক্ষার্থী জয়েদ আহমদ, ফাহিম আহমদ, মিম বাহার বেগমসহ অনেকে বলেন, প্রতিদিন নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। বর্ষার সময় অনেক সময় স্কুলেই যেতে পারি না। সেতু থাকলে পড়াশোনায় নিয়মিত থাকতে পারতাম।
স্থানীয় অভিভাবক শমসর আলী, মুহিবুর রহমান দুদু, রমজান আলীসহ অনেকেই অভিযোগ করেন, প্রতিটি নির্বাচনে নেতারা সেতুর প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটের পর সেই প্রতিশ্রুতি ভুলে যান। আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা জরুরি।
সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, এটি জেলার অন্যতম দুর্গম এলাকা। বিশেষ করে বর্ষায় হাজীনগর ও দেওয়াননগর গ্রামের শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না। খালের ওপর একটি সেতু এবং রাস্তা পাকাকরণ হলে শিক্ষার মান উন্নত হবে।
স্থানীয়দের দাবি, দোহালিয়া ও পান্ডারগাঁও ইউনিয়নের সংযোগকারী ওই খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক, যাতে কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ যাতায়াতের অবসান ঘটে এবং এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
জানতে চাইলে উপজেলা এলজিইডি অফিসার আব্দুল হামিদ বলেছেন, খালের ওপর ব্রিজ নির্মাণের বিষয়টি সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা