সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

ছাত্র জমিয়ত সভাপতি রুহুল আমিন মিসবাহ’র পদত্যাগ

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:১৪:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:১৪:১৯ পূর্বাহ্ন
ছাত্র জমিয়ত সভাপতি রুহুল আমিন মিসবাহ’র পদত্যাগ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ছাত্র জমিয়তের দিরাই উপজেলা শাখার চরনারচর ইউনিয়নের সভাপতি হাফেজ রুহুল আমিন মিসবাহ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। শনিবার (৪ অক্টোবর) তিনি বাংলাদেশ ছাত্র জমিয়তের দিরাই উপজেলা সাধারণ সম্পাদককে ফোনে পদত্যাগের কথা জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। রুহুল আমিন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, পদত্যাগের সিদ্ধান্ত অনেক চিন্তাভাবনার ফল এবং তিনি তা সুনির্দিষ্ট কারণেই গ্রহণ করেছেন। পোস্টে তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির এর একটি বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি দেশে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সর্বস্তরের জনতা ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, যেখানে তিনিসহ তার সহযোগীরা দাওয়াত পান। তবে রুহুল আমিনের মতে, শিশির মনিরের বক্তব্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য ছিল। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে ওই বক্তব্যকে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছেন এবং রাজনৈতিক ফায়দা লুটছেন। তিনি আরও বলেন, গতকাল মিছিলে যেভাবে অশ্লীল শ্লোগান দেওয়া হয়েছে এবং ধর্মকে পুঁজি করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে, তা আমি মেনে নিতে পারিনি। এসব কারণেই দীর্ঘদিনের রাজনীতির সহযাত্রী সংগঠন ছাত্র জমিয়ত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। পদত্যাগপত্রে তিনি সকল সহযোদ্ধাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, আমি স্বেচ্ছায় সংগঠন ত্যাগ করেছি। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রেখে আমি সংগঠন থেকে সরে দাঁড়ালাম। রুহুল আমিন মিসবাহ চরনারচর ইউনিয়ন ছাত্র জমিয়তের একজন পরিচিত মুখ ছিলেন। তার পদত্যাগকে ঘিরে সংগঠনের ভেতরে এবং দিরাই উপজেলার স্থানীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা