সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৮:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ::‎ ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি বাস্তবায়ন’ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, নিখিল চন্দ্র দেব নাথ, আনোয়ার হোসেন প্রমুখ। ‎এসময় উপস্থিতি ছিলেন শিক্ষক অসীম চন্দ্র বর্মণ, অতেন্দ্র চন্দ্র সরকার, মো. ওবায়দুল কিবরিয়া, সত্যব্রত চক্রবর্তী, সুভাষ চন্দ্র দাস, আব্দুল মান্নান, দিবাকর মজুমদার, পংকজ কান্তি দাস, আহমেদ নূর আলবাব, ক্ষিতীশ চন্দ্র দাস, ফারুক আহমেদ, শওকত আলী আহমেদ, শিপন চন্দ্র পাল। সভায় বক্তারা বলেন, আগামী ১০ কর্মদিবসের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে মহাসমাবেশ আয়োজনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প