সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত

লন্ডন প্লাজায় ভয়াবহ অগ্নিকা-: ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৪:১১ পূর্বাহ্ন
লন্ডন প্লাজায় ভয়াবহ অগ্নিকা-: ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের অন্যতম বহুতল বাণিজ্যিক ভবন লন্ডন প্লাজার আন্ডারগ্রাউন্ড গ্যারেজে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেলে শহরের ব্যস্ততম মোক্তারপাড়া সড়কে অবস্থিত ১০ তলা বিশিষ্ট এই ভবনে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ দেড় ঘণ্টা সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা। বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা না ঘটলেও, ভবন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এই অগ্নিকা-ে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, অগ্নিকা-ের ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে থাকা একটি নোহা গাড়ি স¤পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। গাড়ির গ্যারেজে আরও অর্ধশতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন পার্ক করা থাকলেও, আগুনের সূত্রস্থল থেকে দূরত্বের কারণে সেগুলো রক্ষা পেয়েছে। এই ভবনেই রয়েছে ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখা। এছাড়াও, নিচ তলায় বেশ কয়েকটি বড় কাপড়ের দোকানসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে। অগ্নিকা-ের সঙ্গে সঙ্গে ভবনটিতে থাকা ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, দোকানের মালিক-শ্রমিক এবং ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত সবাই ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। খবরটি মুহূর্তের মধ্যে শহরে ছড়িয়ে পড়লে, পরিস্থিতি দেখতে লন্ডন প্লাজায় উৎসুক জনতার ঢল নামে। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, তখন উৎসুক জনতার ভিড়ের কারণেও কিছুটা বেগ পেতে হয়। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় এবং ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অন্যান্য যানবাহন ও ভবনের মূল কাঠামোগত বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। লন্ডন প্লাজায় বাসা ভাড়া নিয়ে থাকেন আইনজীবী কামাল হোসেন। তিনি জানান, লন্ডন প্লাজার ৫ম তলায় পরিবার নিয়ে বসবাস করছি। হঠাৎ করে বাহিরে হৈ-হুল্লোড় শুনে বাসা থেকে বাহিরে বেরিয়ে এসে শুনি আন্ডারগ্রাউন্ডে আগুন লাগছে। আগুন লাগার কথা শুনার পরপরই নিরাপত্তার জন্য পরিবারের সকল সদস্যদের নিয়ে তাৎক্ষণিক তাড়াহুড়ো করে নিচে নামতে হয়েছে। তিনি আরও বলেন, আগুন লাগার কথা শুনার পরপরই ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। দীর্ঘ সময় চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিলো বলেও জানান তিনি। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, রোববার বিকেল আনুমানিক আড়াইটার দিকে লন্ডন প্লাজার আন্ডারগ্রাউন্ডে থাকা একটি ব্যাংকের নোহা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আন্ডারগ্রাউন্ড হওয়ায় এবং আগুনের তীব্রতায় সৃষ্ট প্রচ- ধোঁয়ার কারণে দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। দীর্ঘ দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর, বিকেল সাড়ে ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী