সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

তাহিরপুরে যাদুকাটা বালুমহাল ১ এর সীমানা নির্ধারণ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১০:১৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:০২:৪১ পূর্বাহ্ন
তাহিরপুরে যাদুকাটা বালুমহাল ১ এর সীমানা নির্ধারণ
স্টাফ রিপোর্টার ::
গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দাদের বাঁধা ও আপত্তির কারণে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী জাদুকাটা বালুমহাল-১ এর সীমান নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে দীর্ঘদিনের নানা জটিলতা কাটিয়ে বালু উত্তোলনের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন নদী তীরবর্তী গ্রামের শ্রমিক ও সংশ্লিষ্টরা।
আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল জাদুকাটা বালুমহাল-১ এর নির্ধারিত স্থানে লাউড়েরগড় সীমান্তবর্তী এলাকায় উপস্থিত থেকে ইজারাদারদের বালু উত্তোলনযোগ্য জায়গা সরেজমিন পরিদর্শন করে সীমানা নির্ধারণ করে দেন। 
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ হাসান শান্তনু, তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ ২৮ বিজিবির লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুর রহিম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, যাদুকাটা বালুমহাল-১ এর ইজারাদার মো. নাসির মিয়া, আমদানিকারক মো. মুশতাক আহমদ, শাখাওয়াত হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । যাদুকাটা নদীর স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, যাদুকাটা বালুমহালের ইজারাকৃত জায়গা নির্ধারণ করে দেয়ার ফলে ইজারাদাররা নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করতে পারবে। চাইলেই তারা পাড় কাটতে পরবেনা। সরকারি নিয়ম মেনে বালু উত্তোলন করলে নদী এবং নদীর পার্শ্ববর্তী হাওরাঞ্চলের ক্ষতি অনেকাংশে কমবে।
যাদুকাটা- ১ বালু মহালের ইজারাদার মো. নাসির মিয়া বলেন, প্রশাসন আমাদের মহালের জায়গা চিহ্নিত করে দেয়ায়, এখন আমরা স্বস্তিতে আছি। গত কয়েকদিন আগে এ নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করায়। এ মহালটিতে কাজ বন্ধ ছিল। এখন নিয়ম মেনে শ্রমিকরা এ মহাল থেকে বালু উত্তোলন করতে পারবে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক জানিয়েছেন, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বালু উত্তোলন করা যাবে না। আমরা আজ মাঠ পরিদর্শন করে ইজারা দেয়া মহালের সীমানা নির্ধারণ করে দিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা