সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ওমরাহ নিয়মে কড়াকড়ি, মানতে হবে যে ১০ নির্দেশনা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৯:২৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৯:২৬:৩৩ পূর্বাহ্ন
ওমরাহ নিয়মে কড়াকড়ি, মানতে হবে যে ১০ নির্দেশনা ছবি: পবিত্র মক্কা শরীফ।
সুনামকণ্ঠ ডেস্ক::
ওমরাহ যাত্রা আরও শৃঙ্খল ও নিরাপদ করতে নতুন কিছু কঠোর নিয়ম চালু করেছে সৌদি আরব। এখন থেকে পর্যটক ভিসায় ওমরাহ পালন করা যাবে না এবং প্রতিটি ধাপ যেমন- ভিসা আবেদন, হোটেল বুকিং থেকে শুরু করে পরিবহন সবকিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওমরাহ অপারেটররা জানিয়েছেন, এই নতুন ব্যবস্থা যাত্রাপথকে আরও স্বচ্ছ ও সংগঠিত করলেও, তীর্থযাত্রীদের জন্য তা মানা বাধ্যতামূলক করা হয়েছে।
নিচে ওমরাহর আগে জরুরি ১০টি নতুন পরিবর্তন তুলে ধরা হলো,
১. ভিসা আবেদনের সময়ই হোটেল বুকিং বাধ্যতামূলক : এখন থেকে হোটেল বুকিং পরে নয়, ভিসা আবেদন করার সময়ই করতে হবে। আবেদনকারীদের মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত হোটেল বেছে নিতে হবে অথবা আত্মীয়ের বাসায় থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
২. আত্মীয়ের বাসায় থাকলে দিতে হবে সৌদি আইডি : যদি কেউ সৌদিতে আত্মীয়ের বাসায় থাকতে চান, তবে হোস্টেল ইউনিফায়েড সৌদি আইডি নম্বর দিতে হবে। পরিকল্পনা বদলালে সেই আইডি আপডেট করতে হবে। ৩. পর্যটক ভিসায় ওমরাহ সম্পূর্ণ নিষিদ্ধ : এখন থেকে ট্যুরিস্ট ভিসায় ওমরাহ পালন করা যাবে না। কেউ চেষ্টা করলে তাকে রিয়াজুল জান্নাহ বা অন্যান্য পবিত্র স্থানে প্রবেশে বাঁধা দেওয়া হতে পারে।
৪. আবশ্যিক ওমরাহ ভিসা : সব তীর্থযাত্রীকেই এখন থেকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা নিতে হবে ই-ভিসা অথবা অনুমোদিত এজেন্টের প্যাকেজের মাধ্যমে।
৫. ভ্রমণসূচি পরিবর্তন নিষিদ্ধ : ভিসা আবেদনের সময়ই ভ্রমণসূচি জমা দিতে হবে, পরে তা পরিবর্তন বা স্থগিত করা যাবে না। সময়সীমা অতিক্রম করলে জরিমানা হবে। ৬. নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা : যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন দেশের ভিসাধারী বা সেসব দেশের বাসিন্দারা আগে অন্তত একবার সেখানে ভ্রমণ করলে আগমনের পর ভিসা পেতে পারেন। ভিসার মেয়াদ থাকবে এক বছর।
৭. বিমানবন্দরে বুকিং যাচাই : আগমনের পর কর্মকর্তারা নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবেন। কোনও তথ্য অনুপস্থিত থাকলে যাত্রা বন্ধ বা জরিমানা হতে পারে।
৮. অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন বাধ্যতামূলক : তীর্থযাত্রীরা কেবল নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে পারবেন। যেকোনও সাধারণ গাড়ি ব্যবহার করলে শাস্তি হতে পারে।
৯. হারামাইন এক্সপ্রেস ট্রেনের সময়সীমা : জনপ্রিয় হারামাইন এক্সপ্রেস ট্রেন কেবল রাত ৯টা পর্যন্ত চলে। এরপর পৌঁছালে আগেই অনুমোদিত বিকল্প পরিবহন বুক করতে হবে।
১০. নিয়ম ভাঙলে কঠোর জরিমানা : অননুমোদিত গাড়ি ব্যবহার, অতিরিক্ত থাকা বা পরিকল্পনা ভঙ্গের ক্ষেত্রে প্রতি ব্যক্তিকে কমপক্ষে ৭৫০ সৌদি রিয়াল জরিমানা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ