সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে বিশ্বম্ভরপুরে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৮:৫৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৮:৫৮:৩১ পূর্বাহ্ন
প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে বিশ্বম্ভরপুরে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুর্গাদেবীকে বির্সজনের পূর্বে আরতীর মাধ্যমে প্রার্থনা করা হয় এবং একে একে উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিমা বির্সজন করা হয়। প্রতিটি মন্দির সংলগ্ন পুকুর, নদী ও হাওরে দুর্গা প্রতিমা বির্সজন করা হয়। প্রতিমা বির্সজনের পর উপজেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন মহল শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে দেশ জাতি তথা বিশ্ব শান্তির জন্য শুভ কামনা করা হয়। অষ্টমী ও নবমী পূজার দিন ফতেপুর ইউনিয়নের কয়েকটি মন্দির, উপজেলা সদর কৃষ্ণনগর বর্ণালী পূজা মন্দির এবং সীমান্তবর্তী কাইতকোণা পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন সিলেট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) সুবর্ণা সরকার, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. এহছানুল হক, সরকারি দিগেন্দ্র বর্মণ কলেজের সহ-অধ্যাপক নুরুল আমিন, প্রভাষক শহিদুল্লাহ, পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ প্রমুখ। উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী, বিভিন্ন রাজনৈতিক, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন মহলের সহযোগিতায় উপজেলায় শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্পন্ন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প