সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে বাধা নেই

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০১:০২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০১:০২:৪৯ পূর্বাহ্ন
গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে বাধা নেই
সুনামকণ্ঠ ডেস্ক :: জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে বলা হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহার আবেদনে বলা হয়, আপিল মামলা পরিচালনা করতে ইসি আগ্রহী নয়। এ কারণে হাইকোর্টের রায়ের আলোকে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনও আইনি বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণসংহতি আন্দোলনের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া এ তথ্য জানান। তিনি বলেন, আমরা আশা করছি, এখন খুব দ্রুতই গণসংগতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে ইসি। এ সময় জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন। এর আগে ২০১৯ সালের ১১ এপ্রিল গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে ২০২২ সালের ৬ জুন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করে ইসি। সেদিন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া বলেন, ‘গণসংহতি আন্দোলন ২০১৯ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন সেই আবেদন নাকচ করে দেয়। ইসির ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে ইসি আপিল দায়ের করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু