সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী
রোড সেফটি ফাউন্ডেশন

সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৮:৩৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৮:৩৬:১৩ পূর্বাহ্ন
সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭
সুনামকণ্ঠ ডেস্ক :: গত সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৭ জন এবং আহত হয়েছেন ৬৮২ জন। নিহতদের মধ্যে নারী ৬৩ জন ও শিশু ৪৭ জন। শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৪ দশমিক ২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬ দশমিক ৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, অর্থাৎ ১৩ দশমিক ৪২ শতাংশ। একই সময়ে দেশে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হন। রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৪৩ জন (৩৪.২৯ শতাংশ), বাসযাত্রী ৩৫ জন (৮.৩৯ শতাংশ), ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রাক্টরের আরোহী ২৩ জন (৫.৫১ শতাংশ), প্রাইভেটকারের যাত্রী ৮ জন (১.৯১ শতাংশ), থ্রি–হুইলার (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান) যাত্রী ৬৯ জন (১৬.৫৪ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন, ভটভটি, টমটম, মাহিন্দ্র) যাত্রী ১৬ জন (৩.৮৩ শতাংশ) এবং বাইসাইকেল ও রিকশা আরোহী ১১ জন (২.৬৩ শতাংশ) নিহত হয়েছেন। দুর্ঘটনার স্থান ও ধরন স¤পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, মোট দুর্ঘটনার মধ্যে ৩৬ দশমিক ০৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩১ দশমিক ১৬ শতাংশ আঞ্চলিক সড়কে, ১২ দশমিক ৭৮ শতাংশ গ্রামীণ সড়কে এবং ১৯ দশমিক ৯৫ শতাংশ শহরের সড়কে ঘটেছে। ধরন অনুযায়ী দেখা যায়, ২০ দশমিক ৬২ শতাংশ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে, ৩৮ দশমিক ৩৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে, ২৬ দশমিক ৬৮ শতাংশ পথচারীকে ধাক্কা বা চাপা দিয়ে, ১৩ শতাংশ পেছন থেকে আঘাতে এবং ১ দশমিক ৩৪ শতাংশ অন্যান্য কারণে ঘটেছে। দুর্ঘটনায় জড়িত ৬৬১টি যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি, লরি, ড্রাম ট্রাকসহ ভারী যানবাহন ছিল ২৫ দশমিক ৫৬ শতাংশ, বাস ১৮ শতাংশ, মোটরসাইকেল ২৪ দশমিক ০৫ শতাংশ, থ্রি–হুইলার ১৫ দশমিক ২৭ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যান ৬ দশমিক ৬৫ শতাংশ, মাইক্রোবাস–প্রাইভেটকার–জিপ ৩ দশমিক ৯৩ শতাংশ, বাইসাইকেল–রিকশা ২ দশমিক ৮৭ শতাংশ এবং অজ্ঞাত যানবাহন ৩ দশমিক ৬৩ শতাংশ। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সময় বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনার ৩০ শতাংশ সকালবেলা, ২৩ দশমিক ৫৪ শতাংশ রাতে, ২০ দশমিক ৬২ শতাংশ দুপুরে, ১০ দশমিক ৭৬ শতাংশ বিকেলে, ৭ দশমিক ১৭ শতাংশ সন্ধ্যায় এবং ৭ দশমিক ৮৪ শতাংশ ভোরে ঘটেছে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে–১২৮টি দুর্ঘটনায় নিহত ১২৪ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ২৪ শতাংশ দুর্ঘটনা, রাজশাহী বিভাগে ১৮ দশমিক ৮৩ শতাংশ, সিলেটে ৮ দশমিক ২৯ শতাংশ, ময়মনসিংহে ৫ দশমিক ৩৮ শতাংশ, রংপুরে ৪ দশমিক ৪৮ শতাংশ, খুলনায় ৬ দশমিক ৭২ শতাংশ এবং বরিশালে ৩ দশমিক ৫৮ শতাংশ। বরিশাল বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ১৪ জনের। একক জেলা হিসেবে চট্টগ্রামে ৫২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৫ জন। সবচেয়ে কম দুর্ঘটনা মাগুরায় ৮টি দুর্ঘটনায় নিহত ১ জন। রাজধানী ঢাকায় সেপ্টেম্বর মাসে ৪২টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে পুলিশ সদস্য ২ জন, শিক্ষক ৭ জন, সাংবাদিক ৩ জন, ব্যাংক ও বিমা খাতের কর্মকর্তা-কর্মচারী ৬ জন, এনজিও কর্মী ৭ জন, রাজনৈতিক নেতা-কর্মী ও ইউপি সদস্য ৬ জন, ব্যবসায়ী ১৮ জন, বিক্রয় প্রতিনিধি ৯ জন, মোটর মেকানিক ২ জন, পোশাক শ্রমিক ৪ জন, নির্মাণ শ্রমিক ৩ জন, কৃষি শ্রমিক ৩ জন, চা শ্রমিক ১ জন, উদীচী কর্মী ১ জন এবং শিক্ষার্থী ৪৯ জন। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার ১১টি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছেÑ ত্রুটিপূর্ণ যানবাহন, খারাপ সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, বেতন ও কর্মঘণ্টা অনির্দিষ্ট থাকা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি ও গণপরিবহন খাতে চাঁদাবাজি। এমন অবস্থায় দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরির উদ্যোগ, চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, মহাসড়কে সার্ভিস রোড তৈরি, রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌপথ উন্নয়ন, টেকসই পরিবহন কৌশল বাস্তবায়ন এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইন কার্যকর করার সুপারিশ জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ