সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৬:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৬:১৩:২৫ অপরাহ্ন
‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ছবি: উপজেলার সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দিরের প্রতিমা বিসর্জ্জনে নেয়ার সময়।
স্টাফ রিপোর্টার::
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙ্গালী  হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ‎মন্ডপে মন্ডপে বিদায় ও বিষাদের ধ্বনি বাজছে। গত চার দিনের অনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার পঞ্চম দিনে মর্ত্যলোক বিদায় নিলেন দেবি দূর্গা। ‎
বৃহস্পতিবার বিকেল চারটা থেকে উপজেলার ছনোয়ার হাওড়ে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। বিসর্জনকে ঘিরে পুলিশ আনসার  সার্বক্ষণিক নিরাপত্তা দিতে দেখা গেছে। ‎এরআগে দুপুর দুইটা থেকে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে শুরু হয় শঙ্খ আর উলুধ্বনি। খোল, কর্তাল আর ঢাকঢোলে সনাতন দেবি বন্দনার বাজনা ও গানের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে একে একে বিভিন্ন পূজা মন্ডপ থেকে আসে ছনোয়ার হাওর পাড়ে। বিকেল ৪টার মধ্যে প্রতিমা বিসর্জ্জনের সময় বেঁধে দিয়েছে উপজেল প্রশাসন। এবছর জামালগঞ্জ উপজেলায় ৫১টি প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়েছে। বেশিরভাগ প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়েছে হাওরে। তবে অন্য বছরের তুলনায় এবছর সুরমা নদীতে বিসর্জন দেয়া কম হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন সংশ্লিষ্টরা। ‎
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য্য শম্ভু জানান, এবছর উপজেলায় ৫১ টি পূজা মন্ডপে উৎসব মূখর পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ করে পুলিশ ও আনসার বাহিনীর নজরদারি ছিলো প্রতিটি মূহুর্ত। উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। ‎
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবছর জামালগঞ্জ উপজেলায় ৫১ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী  পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও সার্বক্ষনিক নজরদারিতে রেখেছিল। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ

দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ