সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে সভা

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:৪০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৮:৪০:৫০ পূর্বাহ্ন
নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে পাগলা বাজারে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রতিদিন মহাসড়কে প্রাণহানি ঘটছে অসচেতনতা, বেপরোয়া গতি, লাইসেন্সবিহীন চালনা ও সড়ক শৃঙ্খলার অভাবের কারণে। দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বাড়াতে হবে। যানবাহন চালকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। একই সঙ্গে সড়কে থ্রি-হুইলার ও ভারী যানবাহনের চলাচলে সঠিক নিয়ন্ত্রণ, হাইওয়ে পুলিশের তদারকি জোরদার এবং সিএনজি-অটোরিকশাসহ সব যানবাহনের নিবন্ধন ও ফিটনেস নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফাতে নূর। প্রধান অতিথির বক্তব্য দেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হক। আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাঞ্জব আলী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সাংবাদিক জামিউল ইসলাম তুরান ও কুহিনূর রহমান নাহিদ। এসময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সিএনজি অটোরিকশা শ্রমিকরা উপস্থিত ছিলেন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু