সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শত বছরের ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে হবে : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:৩৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৮:৩৬:৫৫ পূর্বাহ্ন
শত বছরের ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে হবে : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার ::
যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দুষ্কৃতকারীরা যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করতে পারে সেই লক্ষ্যে বিএনপি নেতা নেতাকর্মীকে সজাগ থাকতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আমাদের শত বছরের ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে হবে। মঙ্গবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে তিনি কথাগুলো বলেন। কয়ছর এম আহমদ আরও বলেন, এদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছু নেই। সবার অধিকার সমান। বিএনপি অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলো, আগামীতেও থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র গঠনের মাধ্যমে সকল সম্প্রদায়ের সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। কয়ছর আহমেদ বলেন, এদেশে যেমন মসজিদে আজান হয়, তেমনি মন্দিরে পূজা হয়। এটি শত বছরের ধর্মীয় সম্প্রীতি। এটি আমাদের ধরে রাখতে হবে। আমাদের মধ্যে ধর্মের কোনো বিভাজন নেই। এসময় তিনি উপজেলার ১০টি পূজাম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। পূজাম-প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আনছার উদ্দিন, আব্দুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব রওশন খান সাগর, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর