সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

চোরাকারবারিদের গুলিতে বিজিবি সদস্য আহত, ৩৩ গরু জব্দ, মামলা দায়ের

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:৩০:২৬ অপরাহ্ন
চোরাকারবারিদের গুলিতে বিজিবি সদস্য আহত, ৩৩ গরু জব্দ, মামলা দায়ের
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের বাংগালবিটা সীমান্তে চোরাকারবারিদের গুলিতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে মধ্যনগর উপজেলার বাংগালভিটা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনায় মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। রোববার রাতে মধ্যনগর উপজেলার বাংগালভিটা বিওপির রূপনগর এলাকায় বের হয় সুবেদার মো. ইসরাইল খানের নেতৃত্বাধীন ১১ সদস্যের একটি টহল দল। টহল চলাকালে সংঘবদ্ধ চোরাকারবারি দল ট্রলার ভর্তি ভারতীয় গরু নিয়ে পালানোর সময় বিজিবির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ করে গুলি ছুঁড়ে। এ সময় চোরাকারবারির গুলিতে বিজিবি সদস্য নায়েক মো. আখিরুজ্জামান গুরুতর আহত হন। গুলিবিদ্ধ বিজিবি সদস্য সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এক পর্যায়ে বিজিবি টহল দলের সাথে পরাস্ত হয়ে ট্রলার ভর্তি গরু ও অস্ত্র ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ৩৩টি গরু, গরুবাহী একটি ট্রলার ও চোরাকারবারিদের ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করে বিজিবি। এ ঘটনার প্রেক্ষিতে বিজিবি বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে। জব্দকৃত গরু ও একটি ট্রলার থানা হেফাজতে আছে। গরুর আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার