সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পূজামন্ডপ পরিদর্শন করলেন আনসার ভিডিপি’র সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৬:৪২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৬:৪২:০৫ পূর্বাহ্ন
পূজামন্ডপ পরিদর্শন করলেন আনসার ভিডিপি’র সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি) সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান। তিনি মন্ডপ পরিচালনা কমিটিসমূহের সভাপতি ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে মো. জিয়াউল হাসান বলেন, এবার প্রশিক্ষিত আনসার সদস্যদের মাধ্যমে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি’র নির্দেশনায় সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সিলেট রেঞ্জের চার জেলায় ২৭০৩টি পূজা মন্ডপে প্রায় ১৭ হাজার ১৭৮ জন প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। সারাদেশে মোট ৩১ হাজার ৫৭৬টি পূজা মন্ডপে ৯২টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সসহ দুই লক্ষাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজা মন্ডপ থেকে নদী তীরবর্তী ও উপকূলীয় বিসর্জনস্থলসমূহে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও আনসারের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি’র রুবায়েত বিন সালাম, সার্কেল এডজুট্যান্ট মো. আরিফ হোসেন, উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ সফিকুর রহমানসহ আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের দুটি টিম। অপরদিকে, ছাতক পৌর শহরের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী