সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
ফলোআপ

৩ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৬:৩১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৬:৩৪:৪৩ পূর্বাহ্ন
৩ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ::
ফিজিশিয়ান স্যা¤পল বিক্রি ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রার সংরক্ষণ না করার দায়ে সুনামগঞ্জ পৌর শহরের ৩টি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে উকিলপাড়া ও কাজিরপয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ফিজিশিয়ান স্যাম্পলও জব্দ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিঠুন চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা। জরিমানা করা ফার্মেসিগুলো হলো মেসার্স মা-মনি ফার্মেসি, মেসার্স নূর ফার্মেসি-২, মেসার্স নওশিন ফার্মেসি। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই তিনটি ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত সোমবার দৈনিক সুনামকণ্ঠে ‘দেদারসে বিক্রি হচ্ছে ‘ফিজিশিয়ান স্যাম্পল’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে ঔষধ প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স