সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি বন্ধে কঠোর হোন

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০১:১২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০১:১২:৩৪ পূর্বাহ্ন
ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি বন্ধে কঠোর হোন
সুনামগঞ্জের বিভিন্ন ফার্মেসিতে চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যা¤পল বা নমুনা ঔষধ দেদারসে বিক্রি হচ্ছে - এমন চিত্র উঠে এসেছে গতকাল সোমবার প্রকাশিত দৈনিক সুনামকণ্ঠ’র প্রতিবেদনে। এই অনৈতিক ও বেআইনি বাণিজ্য শুধু রোগীকে প্রতারিত করছে না, বরং জাতীয় জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য মারাত্মক সংকট ডেকে আনছে। চিকিৎসাবিজ্ঞানে ফিজিশিয়ান স্যাম্পলের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। নতুন কোনো ঔষধ বাজারে আসার আগে ডাক্তারদের হাতে এসব স্যাম্পল তুলে দেওয়া হয় যাতে তারা কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই করতে পারেন। পাশাপাশি দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে সহায়তা করার নৈতিক সুযোগও থাকে এ ব্যবস্থার মধ্যে। কিন্তু বাস্তবে স্যাম্পলগুলো ফার্মেসিতে বিক্রি হয়ে যাচ্ছে সাধারণ ঔষধের মতো। ফলে যে উদ্দেশ্যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা আজ ধূলিসাৎ। এই অনিয়মের তিনটি বড় ক্ষতি স্পষ্ট হয়ে উঠছে। প্রথমত, স্যাম্পল ঔষধ বাজারজাত পণ্যের মতো মান যাচাইয়ের মধ্য দিয়ে যায় না। এতে মেয়াদোত্তীর্ণ বা নি¤œমানের ঔষধ রোগীর হাতে পৌঁছে যেতে পারে। দ্বিতীয়ত, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই এসব ঔষধ বিক্রি হওয়ায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তৃতীয়ত, এ প্রক্রিয়া ঔষধ শিল্পের নৈতিকতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং চিকিৎসক-ফার্মেসি-ঔষধ কোম্পানি - সবখানেই দুর্নীতির জায়গা তৈরি করছে। ফার্মেসিতে পড়ে থাকা Not for sale’ লেখা মোড়ক কিংবা র‌্যাকে সাজানো স্যাম্পল ঔষধের দৃশ্য প্রমাণ করে প্রশাসনিক নজরদারি কার্যকর নয়। ঔষধ প্রশাসন ও জেলা প্রশাসনের অভিযানের তৎপরতা থাকলেও এর প্রভাব খুব সীমিত। অন্যদিকে অসাধু প্রতিনিধি ও চিকিৎসকদের যোগসাজশে এই অবৈধ ব্যবসা দিন দিন বিস্তার লাভ করছে। আমাদের স্পষ্ট দাবি, ফিজিশিয়ান স্যা¤পল বিক্রির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করতে হবে। এজন্য, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়ম ধরা ও জরিমানা নয়, বরং ফার্মেসির লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নিতে হবে। ঔষধ কোম্পানি ও প্রতিনিধিদের কার্যক্রমে কড়া নজরদারি প্রয়োজন। ডাক্তারদের নৈতিক অবস্থান জবাবদিহির আওতায় আনতে হবে, যাতে তারা স্যাম্পল বাজারে ছাড়তে না পারেন। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে- ‘ফিজিশিয়ান স্যাম্পল’ লেখা ঔষধ কেনা মানে নিজেকে ঝুঁকির মুখে ফেলা। জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। রোগীর আস্থা ও জীবনের নিরাপত্তা সবার আগে। তাই সুনামগঞ্জসহ সারাদেশে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি অবিলম্বে বন্ধ করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স