সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা জরুরি : বদিউল আলম

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২৩:০৫ পূর্বাহ্ন
রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা জরুরি : বদিউল আলম
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা জরুরি। কারণ আগামী নির্বাচন ঘিরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও আয়-ব্যয়ের বিবরণী জনগণের কাছে প্রকাশের প্রস্তাব করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার আইন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। ড. বদিউল আলম মজুমদার বলেন, স্বাস্থ্যখাতে আফ্রিকার দেশগুলো থেকেও পিছিয়ে বাংলাদেশ। পুষ্টিহীনতার দিক থেকেও আমাদের একই অবস্থা। আমাদের নারীরা যখন পুষ্টিহীন হয়, সন্তানদের ওপরও এর প্রভাব পরে। তাই নারীরা সুস্বাস্থ্যের অধিকারী না হলে জাতিও সুস্বাস্থ্যের অধিকারী হবে না। তিনি বলেন, নারীদের জন্য বিনিয়োগ, তাদের বঞ্চনার অবসান ঘটানো এবং সুযোগ সৃষ্টি করা আমাদের জন্য অপরিহার্য। কারণ তারা আমাদের সমাজের অর্ধেক। বিভিন্ন কারণে তারা বঞ্চিত। তাই সর্বক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এটি আমাদের জন্য বাস্তবে বিরাট কল্যাণ বয়ে আনবে। সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুামান বলেন, সরকারি তথ্য কোনও কর্মকর্তার নয়। সেই তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। তাই সরকারের দায়িত্বশীলদের গোপনীয়তার বজায় রাখার প্রবণতার পরিবর্তন না হলে তথ্য অধিকার আইনের সুফল মিলবে না। তিনি অভিযোগ করেন, তথ্য অধিকার আইনের দৃষ্টান্ত স্থাপনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স