সুনামগঞ্জ , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটতে গিয়ে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ মধ্যনগর প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী সমন্বিত প্রচেষ্টায় বিচারিক কাজকে আরো কার্যকরের আহ্বান পাথারিয়া ইউপি ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সভা পানির তোড়ে ভেঙে যাওয়া বাঁধ রক্ষা করলেন হাজারো কৃষক গণশুনানিতে বদলাচ্ছে রাজনীতির ধরণ, আলোচনায় এমপি কামরুল

শাবিপ্রবি’র ৫৪ শিক্ষার্থী বহিষ্কার

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:১৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:১৪:৩৫ পূর্বাহ্ন
শাবিপ্রবি’র ৫৪ শিক্ষার্থী বহিষ্কার
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, অস্ত্র ও মাদক স¤পৃক্ততা, আন্দোলনবিরোধী কর্মকা-ে স¤পৃক্ততাসহ নানা ঘটনায় জড়িত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৫৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, সেমিস্টার ও সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১৯ জনকে আজীবন বহিষ্কার, ছয়জনকে ৪ সেমিস্টার, একজনকে ৩ সেমিস্টার, ১৩ জনকে ২ সেমিস্টার বহিষ্কার, ১৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সাতজনকে সতর্ক করা এবং একজনকে সতর্ক করার পাশাপাশি হল ও বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সদস্যপদ বিলুপ্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। জুলাই আন্দোলনে হামলার ঘটনায় আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাবিপ্রবি শাখার সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. সজিবুর রহমান, সহ-সভাপতি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, বাংলা বিভাগের শিক্ষার্থী ইউসুফ হোসাইন টিটু, পরিসংখ্যান বিভাগের হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফারহান চৌধুরী আরিয়ান, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের লোকমান হোসাইন, ছাত্রলীগ কর্মী সমাজবিজ্ঞান বিভাগের তারেক হাসান, নৃবিজ্ঞান বিভাগের ইলিয়াস সানী, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়েদ মাজ জারদি, সিয়াম খান এবং পরিসংখ্যান বিভাগের মুজাহিদুল ইসলাম সাইমুন। অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার ঘটনায় আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- লোকপ্রশাসন বিভাগের মোহাম্মদ মামুন মিয়া, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরিসংখ্যান বিভাগের অমিত সাহা, ব্যবসায় প্রশাসন বিভাগের তরিকুল ইসলাম লিয়ন, ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক ফারহান চৌধুরী আরিয়ান, পরিসংখ্যান বিভাগের মো. মাহবুবুর রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মারভিন ডালি রিকি, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শান্ত তারা আদনান। অন্যদিকে দুটি ঘটনায় বিভিন্ন মেয়াদে বহিষ্কার হয়েছেন ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় ৪ সেমিস্টার বহিষ্কার হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের আকাশ তালুকদার, ছাত্রলীগের সহসভাপতি সমাজবিজ্ঞান বিভাগের মো. মাইদুল ইসলাম মুরাদ, ছাত্রলীগকর্মী বাংলা বিভাগের মো. নাফিউজ্জমান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুর্জয় সরকার নিলয় ও লোকপ্রশাসন বিভাগের মারুফ মিয়া। অন্যদিকে ২ সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন ছাত্রলীগের সহসভাপতি সমাজবিজ্ঞান বিভাগের রেজাউল হক (সিজার), বাংলা বিভাগের মজিদুল হক ও সহসভাপতি মোহাম্মদ রাকিবুজ্জামান, মো. ইসমাইল হোসেন ও মনিরুজ্জামান মুন্না, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি শুভ্র রায় শ্যাম, পদার্থবিজ্ঞান বিভাগের সজীব চন্দ্র নাথ, ইংরেজি বিভাগের তাইমুর সালেহীন তাউস, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিহাব উদ্দিন মিশু ও রাউফুন জাহান মিলেনিয়াম, অর্থনীতি বিভাগের রেদোয়ান হোসাইন এবং নৃবিজ্ঞান বিভাগের আসিফুল ইসলাম। অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার ঘটনায় সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তানভির আহমেদকে ৩ সেমিস্টার, বাংলা বিভাগের অজয় চন্দ্র বর্মণকে এবং ব্যবসায় প্রশাসন বিভাগের নৃপেশ চন্দ্র গোপকে ২ বছর করে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৫ই জুলাই থেকে ০৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ১৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি অর্থনীতি বিভাগের মো. মামুন শাহ, সহসভাপতি সমাজকর্ম বিভাগের আয়াজ উদ্দিন হালিম, সহসভাপতি বাংলা বিভাগের আইরিন আক্তার লিনজা, সহসভাপতি লোকপ্রশাসন বিভাগের সাইমন আক্তার, সহসভাপতি সমাজবিজ্ঞান বিভাগের নুর মোহাম্মদ শৈশব, যুগ্ম সাধরণ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের সুমন মিয়া, যুগ্ম সাধারণ স¤পাদক লোকপ্রশাসন বিভাগের মো. ইমামুল ইসলাম হৃদয়, যুগ্ম সধারণ সম্পাদক ইংরেজি বিভাগের আজিজুল ইসলাম সীমান্ত, সাংগঠনিক সম্পাদক পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শুভ সাহা এবং ছাত্রলীগ কর্মী বন ও পরিবেশবিদ্যা বিভাগের মুজাহিদুল ইসলাম সাজ্জাদ, রসায়ন বিভাগের মেহেদী হাসান স্বাধীন, লোকপ্রশাসন বিভাগের আমিনুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আলী মঈন, সমাজকর্ম বিভাগের এম এন রাখায়েত হোসেন নাবিল। এছাড়া হলে অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার ঘটনায় লোকপ্রশাসন বিভাগের নাদিমুল ইসলাম, বাংলা বিভাগের মো. রমজান আলী, সমাজবিজ্ঞান বিভাগের মো. শিপন মিয়া, নৃবিজ্ঞান বিভাগের মো. এহসান ফেরদৌস মাহিন, পরিসংখ্যান বিভাগের মো. নাদিম হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগের সাকিব সৌরভ, গণিত বিভাগের জিহাদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের ফারদিন কবির জিমকে সতর্ক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা

নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা