সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:০৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২০:৩৩ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যা¤েপর আয়োজন করা হয়। ক্যা¤েপ মোট ১৫৫ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৬০ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে এবং ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক দৃষ্টি প্রকল্পের মাধ্যমে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসা সেবা এবং মেধাবৃত্তি প্রদান করে থাকে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় মানবসেবামূলক কার্যক্রম অন্যান্য জেলার ন্যায় সুনামগঞ্জেও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। এ সময় ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাঁরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অতিথিবৃন্দ মহতী এ উদ্যোগের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স