সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

স্বামীর হাতে স্ত্রী খুন

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:৪৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:৪৩:০৩ পূর্বাহ্ন
স্বামীর হাতে স্ত্রী খুন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। নিহতের নাম সুমাইয়া আক্তার (১৯)। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে স্বামী জাকির হোসেনের সাথে বনিবনা না হওয়ায় দুই সপ্তাহ আগে তাকে ডিভোর্স দেন সুমাইয়া আক্তার। এর জেরে চিলাইপাড় গ্রামে এসে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে জাকির। এতে ব্যর্থ হয়ে সোমবার রাতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় সে। এসময় গুরুতর আহত অবস্থায় সুমাইয়া আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, জাকির হোসেন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের আব্দুল হাসিমের পুত্র। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান, ওসি (তদন্ত) শামস উদ্দিন প্রমুখ। দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ