সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
দুই দোকানকে ৬ হাজার টাকা জরিমানা

পলিথিন ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে অভিযান

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন
পলিথিন ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে অভিযান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন-এর যৌথ উদ্যোগে সদর উপজেলার কিচেন মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে দুটি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা অনুযায়ী তাদের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসাথে প্রায় ৩০ (ত্রিশ) কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন। সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মোহাইমিনুল হকসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানকালে বাজারের অন্যান্য দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী লিফলেট বিতরণ করা হয়। একইসাথে ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার এবং বিক্রি বন্ধ করতে একই সাথে পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার

জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার