সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

আজীবন জনগণের সেবা করতে চাই : পাবেল চৌধুরী

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:০৮:১৭ পূর্বাহ্ন
আজীবন জনগণের সেবা করতে চাই : পাবেল চৌধুরী
দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ৫ আগস্ট আমরা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। সারাদেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে। আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ের কাজ করে যাবো। বক্তৃতার এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, প্রখর রোদ উপেক্ষা হাজারো নেতাকর্মী মটর শোভাযাত্রায় যেভাবে আমাকে বরণ করেছেন, আপনাদের এ ভালোবাসায় সত্যিই আমি গর্বিত। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আজীবন জনগণের সেবা করে যাব। রবিবার দুপুরে তাহির রায়হান চৌধুরী পাবেল যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে দিরাই পৌঁছলে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকের বরণ করেন। তখন সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার, মঞ্জু মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজ, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প