সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০১:০২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০১:১১:১৭ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি
স্টাফ রিপোর্টার::
সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রথমা চৌধুরী, তাঁর মা আবেদিতা চৌধুরী আঁখি গাড়ি চালক সজল ঘোষের মর্মান্তিক মৃত্যুর বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ ও সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের পৃথক উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সদস্য সার্জেন্ট (অব.) জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সুনামগঞ্জ জেলার সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, নারীনেত্রী কলি তালুকদার আরতি, শিক্ষক নেতা শামসুল আলম রাসেল, সমাজ উন্নয়নকর্মী রিংকু চৌধুরী, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাজাউর রহমান, কবি ও শিক্ষক মোছায়েল আহমদ, মিঠন দাশ, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ইভা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে এখন ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটছে। প্রতি মাসেই সড়কে প্রাণ ঝরছে। সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যেন এখন মৃত্যু ফাঁদ। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়কে বেপরোয়া যান চলাচল, অদক্ষ চালক ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই আমরা হারাচ্ছি আমাদের মেধাবী শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনদের। এর দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। এখন ঘর থেকে বের হলে আবার ঘরে যে সুস্থভাবে ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই। লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ির দখলে এখন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। বক্তারা আরও বলেন, দুর্ঘটনা ঘটলেই প্রশাসন লোক দেখানো অভিযান চালায়। এটা এক ধরনের প্রহসন। সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। নিরাপদ সড়ক ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য প্রশাসনিক অভিযান নিয়মিত করতে হবে।
গত ২৬ সেপ্টেম্বরের সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী প্রথমা চৌধুরী, তাঁর মা আঁখি চৌধুরী ও সিএনজি গাড়ি চালক সজল ঘোষসহ প্রত্যেকটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বক্তাগণ আরও বলেন, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলতে পারে সে ব্যাপারে আপনারা কঠোর হোন। সড়ক নিরাপদ রাখতে অভিযান অব্যাহত রাখুন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মাসুক আহমদ, সুলতান আহমদ, ইমরান হাসান, মাহবুব আলম, রূপক চক্রবর্তী, বিলকিস আক্তার, রায়হান-ই-জান্নাত রিপা, মানসী রায়, মিফতাহুল জান্নাত, স্নেহাংশু দাস পল্লব, পিংকি, তৃণমূল নারী উদ্যোক্তা শিল্পী বেগম, সিনথিয়া আক্তার, মনোয়ারা বেগম, সীমা নাগ, শীলা বসু, ব্যবসায়ী শিবুল চন্দ্র শীল, গৌতম তালুকদার, সমাজ উন্নয়নকর্মী সেলিম জায়গীরদার, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি আহমেদ নূর আলবাব, অর্থ স¤পাদক শাহ মো. কামরুজ্জামান, সদস্য হাজী মোজাম্মেল হোসেন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, আদিল আরমান, অবসরপ্রাপ্ত চাকরিজীবী ইসমাইল হোসেন, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু