সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ স্বচ্ছ ভোটের প্রত্যাশা আজ ভোটের লড়াই জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি সারাদেশে ৮৭৭০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিজয় মালা কার গলে? হাসননগরে দিনমজুরের বসতভিটায় ‘রহস্যজনক’ অগ্নিকান্ড সুবিধাজনক অবস্থানে কলিম উদ্দিন মিলন বিএনপি’র বাধা বিদ্রোহী জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা শান্তিগঞ্জে পিতা-পুত্রের পিআইসি, পরিবারকেন্দ্রিক একাধিক কমিটি বাঁধ নির্মাণে অনিয়মে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

জামালগঞ্জে জগন্নাথ জিউর মন্দির পরিদর্শনে এমপি প্রার্থী মাহবুব

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:০০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:০২:২৯ অপরাহ্ন
জামালগঞ্জে জগন্নাথ জিউর মন্দির পরিদর্শনে এমপি প্রার্থী মাহবুব
স্টাফ রিপোর্টার::
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশএই সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি
আপনাদের উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা আশীর্বাদ করবেন। তারেক রহমানের নির্দেশে আমরা সকল পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি। ‎
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রবিবার সন্ধ্যায় জামালগঞ্জের সাচনা বাজারে জগন্নাথ জিউর আখড়ায় পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। ‎তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করে আমরা সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করি। পূজা মণ্ডপে এসে আমি সত্যিই আনন্দিত। এখানে আপনাদের হাসিমুখ, আপনাদের উৎসবের প্রস্তুতি দেখে আমি গর্বিত যে আমরা একে অপরের পাশে আছি। ‎আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তুলব। শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রার্থনা করছি।
‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক শাহ মোঃ লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স