সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও চালু রাখা নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:২২:৫৪ অপরাহ্ন
সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও চালু রাখা নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে বৈধতা চেয়ে আবারও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। অন্যদিকে পরিবহনসংশ্লিষ্ট কয়েকটি সংগঠন এসব যান চলাচল বন্ধের দাবি জানিয়ে সমাবেশ করেছে। শনিবার দুপুরে নগরে পাল্টাপাল্টি এসব কর্মসূচি হয়। বেলা সাড়ে ১১টার দিকে নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ হয়। ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ এবং গত বৃহ¯পতিবার এসব যানের চালকদের দ্বারা সিএনজি অটোরিকশা, ট্রাক, লেগুনার ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলাম সমাবেশে বলেন, আগামী ৭ অক্টোবরের মধ্যে ব্যাটারিচালিত রিকশা ও টমটম বন্ধ করতে হবে। এ ছাড়া গত বুধবার যেসব ব্যাটারিচালিত যানের চালক ভাঙচুর চালিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে ৮ অক্টোবর থেকে সব পরিবহনের চলাচল বন্ধ করে দেওয়া হবে। এদিকে দুপুর ১২টার দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে অভিন্ন ও সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারিচালিত যানের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানসহ আট দফা দাবিতে মিছিল হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত এ মিছিল শেষ হয় নগরের চৌহাট্টা এলাকায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল। বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানগুলোকে নিবন্ধনের আওতায় আনলে ৫০ ভাগ সমস্যা শুরুতেই দূর হয়ে যাবে। এর আগে ২২ সেপ্টেম্বর থেকে মহানগর পুলিশের উদ্যোগে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এতে কয়েক শতাধিক অবৈধ যানবাহন আটকের পাশাপাশি মামলা করা হয়। অভিযানের অংশ হিসেবে গত বুধবার নগরের বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার চার্জিং পয়েন্টেও অভিযান চালিয়ে বিদ্যুৎ - সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের প্রতিবাদে গত বৃহ¯পতিবার দুপুরে সিলেট ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে নগরে বিক্ষোভ করেন কয়েক শ চালক। বিক্ষোভের একপর্যায়ে কয়েকটি সিএনজি অটোরিকশাসহ যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ব্যাটারিচালিত যানের চালকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে রাস্তায় তাঁদের যান চলাচলে বৈধতার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে তাঁর কার্যালয়ে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে নগরের যানজট নিরসন, পথচারী ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিতে আলোচনা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা ব্যাটারিচালিত ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে ‘সর্বস্তরের সিলেট নগরবাসী’র ব্যানারে আগামীকাল রোববার মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্তনেন। বৈঠকে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বেলা সাড়ে ১১টায় নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হবে। পরে সেখানে সমাবেশ হবে। এতে নগরের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ