সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

ডিসেম্বরে বইমেলা নিয়ে সংশয়

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:১৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:১৯:২৬ অপরাহ্ন
ডিসেম্বরে বইমেলা নিয়ে সংশয়
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচনের পরে অমর একুশে বইমেলা আয়োজনের বিষয়টি বিবেচনায় নিতে সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন বিষয়টির চূড়ান্ত সিদ্ধাস্ত নেবে সংস্কৃতি মন্ত্রণালয়। ফলে এর আগে নেওয়া ‘ডিসেম্বরে বইমেলা হবে’ সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে সংশয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বইমেলা আয়োজনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে বইমেলার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। সে কারণে নির্বাচনের পর বইমেলা আয়োজনের বিষয়টি বিবেচনায় নিতে সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। এখন বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বলেন, নির্বাচনের পরে বইমেলা আয়োজনের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, এসব নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। রবিবার সব জানাতে পারবো। প্রসঙ্গত, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার নির্বাচন আর রোজার কারণে তা এগিয়ে ডিসেম্বর মাসে আয়োজনের তারিখ জানায় বাংলা একাডেমি। গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে। -বাংলা ট্রিবিউন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি