সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো ২৯ বাংলাদেশিকে

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:০৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:০৪:২৭ অপরাহ্ন
ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো ২৯ বাংলাদেশিকে
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এবার ইউরোপের তিন দেশ থেকে ২৯ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। বৃহ¯পতিবার রাতে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রত্যেকেই দীর্ঘদিন ধরে ওই দেশগুলোতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছিলেন। সেখানকার কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা ব্যক্তিদের বেশির ভাগের অভিযোগ- দালালের মাধ্যমে বিপুল টাকা খরচ করে ইউরোপে গিয়েছিলেন তারা। কিন্তু কাগজপত্র না থাকায় বৈধভাবে কাজ করার সুযোগ পাননি। ফলে অনেকে আটক হন, অনেকে আবার নানা সমস্যার মুখে পড়েন। সূত্র বলছে, ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে সেসব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ চলছে। এর অংশ হিসেবেই ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্প্রতি একাধিক দেশ থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে কয়েক দফায় ইতালি, গ্রিস, সাইপ্রাস ও অস্ট্রিয়া থেকে অনেকে দেশে ফিরেছেন। ২০১৭ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি)-এর আওতায় যৌথ রিটার্ন অপারেশনের মাধ্যমে ২৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের মধ্যে ১৪ জন গ্রিসে বসবাস করছিলেন, আর বাকিরা ইতালি ও সাইপ্রাসে অনিয়মিতভাবে অবস্থান করছিলেন। এসওপি চুক্তিটি ২০১৭ সালে স্বাক্ষরিত হলেও মূলত ২০২১ সাল থেকে কার্যকরভাবে ফলপ্রসূ হতে শুরু করে। ওই বছর ইইউ বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য কিছু ভিসা সুবিধা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি