সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা: এভাবে আর কত প্রাণ ঝরে যাবে?

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:০০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:০০:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা: এভাবে আর কত প্রাণ ঝরে যাবে?
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোণা এলাকায় মা-মেয়েসহ তিনজনের করুণ মৃত্যু আমাদের আবারও নাড়া দিয়ে গেল। মিনি ট্রাকের বেপরোয়া গতি, অটোরিকশার অসহায়ত্ব আর সড়কে নিরাপত্তাহীনতার এই চিত্র কোনো নতুন কিছু নয়। কিন্তু প্রতিবারের মতোই প্রশ্ন জাগে- এভাবে আর কত প্রাণ ঝরে যাবে, আর কত পরিবার অসহায় হয়ে পড়বে? শুক্রবার সকালের এই দুর্ঘটনায় নিহত হন আঁখি দাস ও তার কিশোরী কন্যা মধুরিমা দাস প্রথমা, সঙ্গে ছিলেন অটোরিকশা চালক সজল গোপ রায়। তারা কেউই এভাবে অকালে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন না। একটি পরিবারের দুটি প্রজন্ম একসঙ্গে নিভে যাওয়া কেবল একটি দুর্ঘটনা নয় - এটি আমাদের সড়ক ব্যবস্থার ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি। সুনামগঞ্জে সাম্প্রতিক বছরগুলোতে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন অগণিত মানুষ। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এছাড়াও জেলার অভ্যন্তরীণ সড়কও অনিরাপদ হয়ে উঠছে। এসব ঘটনার প্রত্যেকটির পেছনে মূল কারণ একই- বেপরোয়া গতি, সড়ক আইন অমান্য, এবং কার্যকর নজরদারির অভাব। প্রশ্ন হলো- যতবারই দুর্ঘটনা ঘটে, পুলিশ মামলা করে, চালক গ্রেপ্তার হয়; তারপরও কেন মৃত্যুর মিছিল থামছে না? কেন আমাদের সড়কগুলো মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে? সড়ক নিরাপত্তার জন্য পরিবহন মালিক-শ্রমিকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে, আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হতে হবে, পাশাপাশি সড়ক অবকাঠামো সংস্কার জরুরি। অন্যদিকে যাত্রীবাহী ছোট যানবাহন যেমন সিএনজি, যাদের জীবিকা এই গাড়ির ওপর নির্ভরশীল, তারা প্রায়শই বিশাল ট্রাক বা বাসের সঙ্গে একই সড়ক ভাগ করে চলে। কিন্তু তাদের জন্য কোনো আলাদা লেন বা সুরক্ষার ব্যবস্থা নেই। ফলে প্রতিটি যাত্রা তাদের কাছে মৃত্যুঝুঁকি বহন করে। এখন সময় এসেছে সরকারের পাশাপাশি সমাজেরও এই প্রশ্ন করার- এভাবে আর কত? আমরা কি প্রতিটি দুর্ঘটনার পর কয়েকদিন শোক পালন করে আবার আগের মতো চলতে থাকব? নাকি এবার সত্যিই পরিবর্তন চাইব? প্রতিটি প্রাণের মূল্য আছে। আঁখি দাস, মধুরিমা বা সজল গোপকে হারানোর বেদনা শুধু তাদের পরিবারের নয়, আমাদের পুরো সমাজের। তাই এখনই প্রয়োজন সড়ক দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা, নিরাপদ সড়ক গড়ে তোলার কার্যকর পদক্ষেপ এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা। নইলে মৃত্যুপুরীতে পরিণত হবে আমাদের মহাসড়কগুলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু