সুনামগঞ্জ , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদন্ড সুজনের সংবাদ সম্মেলন হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড

সীমান্তের ৩৫ পূজামন্ডপে বিজিবি’র বাড়তি সতর্কতা, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০১:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০১:৫৮:১৯ অপরাহ্ন
সীমান্তের ৩৫ পূজামন্ডপে বিজিবি’র বাড়তি সতর্কতা, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: পূজা মন্ডপে নিরাপত্তা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
শহীদনূর আহমেদ::
দুর্গাপূজাকে ঘিরে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ৩৫টি পূজামন্ডপ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে মন্ডপে মন্ডপে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সার্বক্ষণিক টহল জোরদারসহ বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। সীমান্ত এলাকায় বিজিবি’র তৎপরতার কারণে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন।
সুনামগঞ্জের ১২ উপজেলায় এবার ৪২৪টি পূজামন্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। গত বছরের চেয়ে ২৪টি পূজামন্ডপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। সীমান্তবর্তী এ জেলায় ভারত বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে ১২০ কিলোমিটার। সীমান্তবর্তী অঞ্চলের বাংলাদেশের অভ্যন্তরে ৮ কিলোমিটারের মধ্যে ৩৫টি পূজামন্ডপের অবস্থান হওয়ায় নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সনাতনী সম্প্রদায়ের লোকজন যাতে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে পুলিশ, আনসারের পাশাপাশি নিরাপত্তা বিধানে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ।
দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সকল ধরনের নাশকতা ঠেকাতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্তে পাহারার পাশাপাশি পূজামন্ডপ এলাকায় নিরাপত্তা বিধানে সুনামগঞ্জ জেলায় ৮ প্লাটুন সৈনিক মোতায়েন করা হয়েছে।
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া গোপিকা বাড়ি পূজামন্ডপের সভাপতি রণজিত পাল বলেন, দুর্গাপূজা আমাদের সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে আমাদের উচ্ছ্বাসের শেষ নেই। এবার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। বিজিবি, পুলিশ, আনসার খুবই আন্তরিক। বিজিবি কিছু সময় পর পর খোঁজখবর নিচ্ছে। আমরা আশা করছি নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করতে পারবো। এদিকে, দুর্গাপূজাকে ঘিরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। খোলা হয়েছে মনিটরিং সেল।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকার ৮ কিলোমিটার অভ্যন্তরে যতগুলো পূজামন্ডপ রয়েছে বিজিবি এই মন্ডপগুলোকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল

সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল