সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:৩৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:৩৫:৫০ পূর্বাহ্ন
শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
স্টাফ রিপোর্টার :: দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে অবৈধ দখলদাররা দোকানপাট বসিয়ে দিব্যি ব্যবসা করে আসছে। শহরের ফুটপাতগুলো দুই দিক দিয়ে দখলের ফলে যানবাহন চলাচলে বিঘœ ঘটে, সেই সাথে দেখা দেয় প্রচ- যানজট। যার ফলে শহরের মানুষ চরম দুর্ভোগের শিকার হন। বিভিন্ন সময় বিভিন্ন সভা, সেমিনার ও মৌখিকভাবে পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করার পরও কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে পৌরসভার মেয়রকে বাদ দিয়ে সরকার দেশের সকল পৌরসভায় প্রশাসক নিয়োগ করে। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। তিনি দায়িত্ব গ্রহণ করার পর পরই কিভাবে সুনামগঞ্জ পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নাগরিকদের সেবার মান বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালি হতে ট্রাফিক পয়েন্টসহ অন্যান্য স্থানগুলোতে ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করতে অভিযান চালান। মঙ্গলবার দুপুরে পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রৌশন আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালিকৃষ্ণ পাল, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম কয়েছ, পৌরসভার কনজার্ভেটিভ কর্মী সহ পুলিশ প্রশাসনের সদস্যসহ পরিচ্ছন্নতাকর্মীবৃন্দ। অভিযানে বেশকিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বাকিদের নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অবৈধ দখলদারদের উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪