সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

অভিনব কৌশলে চলছে মাদকের রমরমা কারবার

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন
অভিনব কৌশলে চলছে মাদকের রমরমা কারবার
স্টাফ রিপোর্টার :: আইন-শৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশছে চলছে মাদকের রমরমা কারবার। স্কুল ব্যাগে মাদক বহন করে কারবারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সুনামগঞ্জ শহর ও শহরতলি এলাকায় এমন অভিনব কৌশলে মাদক ব্যবসা চালানো হচ্ছে - এমন অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতনমহল। অনুসন্ধানে জানাযায়, মাদক সুনামগঞ্জ শহরে আসে শহরতলির সুরমা ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম হয়ে শহরের ধোপাখালী (শশ্মানঘাট) খেয়া নৌকা হয়ে, হালুয়ারঘাট ধারারগাঁও খেয়া নৌকা দিয়ে, ইব্রাহীমপুর আনন্দবাজার-চাঁদনীঘাট খেয়া নৌকা দিয়ে, ইব্রাহিমপুর জেলরোড খেয়া নৌকা দিয়ে, পূর্ব ইব্রাহীমপুর-লঞ্চঘাট খেয়া নৌকা দিয়ে, মইনপুর-নবীনগর খেয়া নৌকা দিয়ে, শহরের ষোলঘরের নবাব মিয়ার ঘাট, উকিলপাড়া নদীঘাট দিয়ে, সুরমা মার্কেট স্টীমারঘাট দিয়ে, জগন্নাথবাড়ি গাজীরঘাটসহ প্রভৃতি নৌকা দিয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মাদক বেচাকেনা হচ্ছে। এছাড়াও শহরের মধ্যবাজার, স্টেডিয়াম সংলগ্ন এলাকা, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের রাবার বাড়ি মুচিপাড়া, নীলপুর বাজার, দিরাই রাস্তার মোড়, কলাইয়া মুচিপাড়া, সাদকপুর মুচিপাড়া, বেতগঞ্জ মুচিপাড়া, ওয়েজখালিপিরিজপুর মুচিপাড়া, কুরবাননগর ইউনিয়নের গোদারগাঁও মুচিপাড়াসহ বিভিন্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাদক। সরেজমিনে দেখা যায়, শহরতলির জগন্নাথপুর গ্রাম হয়ে শহরের ধোপাখালী খেয়া নৌকা, মধ্যবাজারস্থ চাঁদনীঘাট খেয়া নৌকা দিয়ে মাদক ব্যবসায়ীরা স্কুল ব্যাগে মাদক নিয়ে প্রবেশ করে শহরের বিভিন্ন স্থানে। শহরতলির মইনপুর গ্রামের বালু-পাথর ব্যবসায়ী সুজন মিয়া বলেন, দীর্ঘদিন যাবত মঈনপুর গ্রামের মাদক ব্যবসায়ী কবির মিয়া, মুজিবুর রহমান, জালাল মিয়া, রাসেল মিয়া, সেজলু মিয়া এবং বেতগঞ্জ এলাকায় রামপুর গ্রামের মশিউর রহমান, হেলাল মিয়া, নুর উদ্দিন, কামরুল মিয়া, আজমল গং মরণ নেশা ইয়াবা, ভারতীয় অফিসার চয়েস, এসি ব্ল্যাক ও চামারি মদের ব্যবসা চালিয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নবীনগর এলাকার এক বাসিন্দা বলেন, সদর মডেল থানার মাদকবিরোধী অভিযানে উকিলপাড়া আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন মাদক ব্যবসায়ী রিংকু মিয়া, আরপিননগর আবাসিক এলাকার বাসিন্দা পংকজ মিয়া। তারা জেল হাজতে থাকার পরও তাদের লোকজন প্রকাশ্যে জড়িত আছেন মাদকের ব্যবসায়। শহরে শিলং তীরের এজেন্ট হলেন সোহাগ মিয়া। সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাসেম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা প্রতি সপ্তাহেই অভিযান পরিচালনা করে থাকি। গত কয়েকদিন আগেও সহকারী কমিশনারের তত্ত্বাবধানে শহরের ইকবালনগর এলাকা থেকে ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা