সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

দুর্গোৎসবে সকলকে পৌর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি প্রদীপ কুমার চৌধুরী’র শুভেচ্ছা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৫:১০ পূর্বাহ্ন
দুর্গোৎসবে সকলকে পৌর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি প্রদীপ কুমার চৌধুরী’র শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আচল ও সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস। এক বিবৃতিতে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আচল জানান, ২০১৭ খ্রিস্টাব্দ হতে ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতির দায়িত্ব পালন করছি। এর আগে ১৯৮০ খ্রিস্টাব্দ হতে ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৪০ বছর যাবৎ শ্রীশ্রী সরস্বতী প্রতিমা শোভাযাত্রা সহকারে শহর প্রদক্ষিণ কার্যক্রমে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। তিনি বলেন, সুনামগঞ্জ শান্তি এবং সম্প্রীতির শহর। অতীতেও পূজা উদযাপনে পৌর এলাকার কোথাও কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। সব সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আমি মনে করি প্রতিবারের মতো এবারও আমাদের শান্তি-সম্প্রীতি বজায় থাকবে। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে স¤পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, এ বছর পৌর এলাকায় মোট ২৬টি পূজা ম-পে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে রয়েছে- সর্বজনীন দুর্গাবাড়ি পূজা কমিটি হাছননগর, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম ষোলঘর, জয়দুর্গা পূজা কমিটি জগন্নাথবাড়ি, ভ্রাতৃসংঘ পূজা কমিটি কালীবাড়ী, পূর্ব নতুনপাড়া, পশ্চিম নতুনপাড়া, উত্তর নতুনপাড়া, সেবক সংঘ দক্ষিণ নতুনপাড়া, বাঁধনপাড়া, শান্তিবাগ, মুক্তারপাড়া, ফ্রেন্ডস ক্লাব মধ্যবাজার, সন্ধানী ক্লাব মধ্যবাজার, রায়পাড়া, সোমপাড়া, নবীনগর, উত্তর নবীনগর, ধোপাখালী যুব সংঘ, নবারুণ সংঘ ষোলঘর, উৎস সংঘ ষোলঘর, উকিলপাড়া, মল্লিকপুর কালী মন্দির, ওয়েজখালি, ওয়েজখালি পূর্বপাড়া, পিরোজপুর-জলিলপুর, কেজাউড়া এবং ডা. অতুন ভট্টাচার্যের পারিবারিক পূজা, পূর্ব নতুনপাড়া। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আচল বলেন, মা দুর্গার আগমন অশুভ শক্তি দমন ও সত্য-সুন্দরের জয়গানের জন্য। আমাদের প্রিয় সুনামগঞ্জে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মসহ নানা আচার-অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছেন। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির বিরল। আমরা প্রজন্ম থেকে প্রজন্মে এই সম্প্রীতি ধরে রেখেছি। উল্লেখ্য, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর জমিদার বাড়ির উত্তরপুরুষ প্রদীপ কুমার চৌধুরী আচল পৌরসভার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের শারদীয় দুর্গা পূজায় যেন শৃঙ্খলা বজায় থাকে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু