সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

অবাধ্যদের দমনে কঠোর বিএনপি

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:৩১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:৩১:১৫ পূর্বাহ্ন
অবাধ্যদের দমনে কঠোর বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যে লিপ্ত হয়েছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী। যদিও বিএনপির পক্ষ থেকে ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পদধারী অনেক নেতার নেতিবাচক কর্মকা-ে যুক্ত থাকার অভিযোগ উঠলে এ নীতিতে যেতে বাধ্য হয় দলটি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে দলটির অন্তত আড়াইশ নেতাকর্মীকে বহিষ্কার, কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। জড়িতদের আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশনাও রয়েছে। এরপরও দলটির কেউ কেউ অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ‘নব্য বিএনপি’ ও দলের সুযোগসন্ধানী নেতাকর্মীদের দায়ী করছেন বিএনপির দায়িত্বশীলরা। তারা বলছেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই ‘অনুপ্রবেশকারী’রা জড়িত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা দুঃখজনক। এ বিষয়ে দল থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিএনপিকর্মীদের ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া গেলে বহিষ্কার, কারণ দর্শাতে বলা হয়েছে। কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে গেলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলেছি আমরা। এসব কর্মকা- বিএনপি বরদাস্ত করবে না। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র বলছে, নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত আড়াইশ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শানো হয়েছে বা পদ স্থগিত করা হয়েছে অর্ধশত নেতাকর্মীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্র খুবই কঠোর অবস্থানে রয়েছে। এ জাতীয় ঘটনায় নজর রাখার জন্য কয়েকজন নেতাকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী