সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

চমক দেখিয়ে বিএনপি সরকার গঠন করবে : মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৯:০১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৬:০৩:২৮ অপরাহ্ন
চমক দেখিয়ে বিএনপি সরকার গঠন করবে : মাহবুবুর রহমান
জামালগঞ্জ প্রতিনিধি::
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক স¤পাদক মাহবুবুর রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণসহ সকলশ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল-জুলুমের শিকার হয়েছেন তবুও আপস করেন নি। দেশনেত্রীর আপসহীন নীতি আমাদের প্রেরণা জোগায়। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার গড়া দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে চমক দেখিয়ে বিএনপি সরকার গঠন করবে।
শুক্রবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। মাহবুবুর রহমান আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের জনগণ। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজী, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, সদস্য জালাল উদ্দীন ফারুকী, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম মোহন, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি