সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

শান্তিগঞ্জে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫৭:৫৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকার মুসল্লি ও সর্বস্তরের জনগণ। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা জয়নুল ইসলাম, মুতাওয়াল্লি ইজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শামছুল ইসলাম ও মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নুর মিয়া, মোশাহিদ মিয়া, সবদুল মিয়া, মতি মিয়া, হাফিজ উল্লাহ, রইস আলী, হাবিবুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম ২০২২ সালে দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে মসজিদের তহবিলের সাত লক্ষাধিক টাকা নিজের কাছে রেখে দেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মসজিদের তহবিলের টাকা না দিয়েই যুক্তরাজ্যে পলায়ন করেছেন তিনি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিকবার টাকা ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করা হলেও নানা অজুহাত দেখান তিনি। বক্তারা আরও বলেন, মসজিদের তহবিলের টাকা আত্মসাৎ করায় ইমাম-মুয়াজ্জিনের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। মসজিদের বাউন্ডারি দেয়াল ধসে পড়লেও সংস্কার করা যাচ্ছে না। অর্থের অভাবে মসজিদে প্রবেশের রাস্তা ও অন্যান্য সংস্কার কাজও করা সম্ভব হচ্ছে না। বক্তারা বলেন, শামছুল ইসলাম রাজা ২০২১ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। যুক্তরাজ্যে অবস্থান করায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার