সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

দোয়ারাবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫২:৫২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
দোয়ারাবাজার প্রতিনিধি :: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে দোয়ারাবাজার উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া মিছিল উপজেলা মডেল মসজিদ, সমাজসেবা কার্যালয়, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, থানা এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। বক্তারা বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে পারে না। দেশে নতুন করে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার পাঁয়তারা, যা দেশের মানুষ আর মেনে নেবে না। নেতাকর্মীরা পাঁচ দফা দাবির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইযোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন। তারা এসব দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। এসময় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব খলিলুর রহমান, নায়েবে আমীর ডা. হারুন অর রশীদ, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, ডা. হারিস উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা