সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জেলা মহিলা পরিষদের সাংগঠনিক মাস পালিত

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:২৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:২৯:০৫ পূর্বাহ্ন
জেলা মহিলা পরিষদের সাংগঠনিক মাস পালিত
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারো সাংগঠনিক মাস পালন করেছে। “তৃণমূলে সংগঠন সংহত করি, গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি” স্লোগানকে সামনে রেখে ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ সাংগঠনিক মাস ২০২৫ পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে জেলা, তৃণমূল ও তরুণী সংগঠকদের নিয়ে সাংগঠনিক মাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শতাধিক কর্মী সংগঠকদের উপস্থিতিতে প্রথম পর্বে আলোচনা সভা এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে সমাপনী সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ স¤পাদক শরীফা আশ্রাফী শ¤পা, সহ সাধারণ স¤পাদক সবিতা বীর, সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য ইলা তালুকদার, খেলা রানী দে, সাবিয়া বেগম, দোলন তালুকদার। সাংগঠনিক মাসে বাস্তবায়িত কর্মসূচি তুলে ধরেন সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী। বক্তারা বলেন, ১ সেপ্টেম্বর, ২০২৫ কর্মীসভার মধ্য দিয়ে সাংগঠনিক মাসের উদ্বোধনী অনুষ্ঠান হয়। পরে প্রায় মাসব্যাপী তৃণমূল কর্মী সংগঠকদের নিয়ে, তরুণ-তরুণী, বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষদের নিয়ে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা। এই সময়কালে তৃণমূল ও জেলা শাখায় সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। বক্তারা তৃণমূলে সংগঠন আরো শক্তিশালী করণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি