সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

জুমগাঁওয়ে সুপেয় পানির তীব্র সংকটে দুর্বিষহ জনজীবন

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৮:৪৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৮:৪৭:০২ পূর্বাহ্ন
জুমগাঁওয়ে সুপেয় পানির তীব্র সংকটে দুর্বিষহ জনজীবন
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী :: দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও পাহাড়ের খ্রিস্টানপাড়ায় তীব্র পানি সংকটে দুঃসহ হয়ে উঠেছে স্থানীয় আদিবাসী গারো সম্প্রদায়ের জীবনযাত্রা। যুগের পর যুগ ধরে এ সংকট বিদ্যমান থাকলেও কার্যকর কোনো সমাধান হয়নি। খাবার পানির জন্য এখানকার বাসিন্দারা নির্ভর করেন দূর-দূরান্তের ঝর্ণা ও ছড়ার উপর। শীতকালে সংকট আরও তীব্র আকার ধারণ করে। পাহাড়ি দুর্গম পথ বেয়ে প্রায় এক কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। এখানকার প্রায় ৭০টি গারো পরিবারের মধ্যে অর্ধেকেরও বেশি পরিবার শহরমুখী হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে তিনটি রিংওয়েল স্থাপন করা হলেও পাহাড়ে ভূগর্ভস্থ পানি না থাকায় এগুলো অকার্যকর হয়ে পড়েছে। চিরমণি হাউই বলেন, পাহাড়ে পানি সংকট যুগের পর যুগের সমস্যা। বহুবার আবেদন-নিবেদন করেছি, কোনো সমাধান হয়নি। গোলাপ মণি জানান, আমরা সংখ্যালঘু আদিবাসীদের কষ্টের কথা কে শুনবে? শুষ্ক মৌসুমে পাহাড় থেকে এক কিলোমিটার দূরে গিয়ে পানি আনতে হয়। নীলিমা সাংমা বলেন, খাবার ও ব্যবহার্য পানি সংগ্রহের জন্য সকাল-বিকেল পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। এ সমস্যা আমাদের নিত্যদিনের। দ্বিগেন্দ্র সাংমা মনে করেন, পানি সংকট নিরসনে সরকারি ও বেসরকারি উদ্যোগে গভীর নলকূপ স্থাপনসহ কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রাকৃতিক উৎস সংরক্ষণ জরুরি। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, জুমগাঁও পাহাড়ে পানির স্তর নেই। বিকল্পভাবে সমতলে গভীর নলকূপ স্থাপন করে সেখানে থেকে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা যেতে পারে। এ লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশলীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন