সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ছাতক-সিলেট রেলপথ দ্রুত সংস্কার করুন

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৮:২৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৮:২৮:০৮ পূর্বাহ্ন
ছাতক-সিলেট রেলপথ দ্রুত সংস্কার করুন
স্মরণকালের ভয়াবহ ২০২২ সালের বন্যায় সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো ছাতক-সিলেট রেলপথ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর চার বছর কেটে গেলেও এ রুটে ট্রেন চলাচল এখনো চালু হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২৩০ কোটি টাকার ব্যয়ে রেললাইন সংস্কার ও আধুনিকায়নের প্রকল্প হাতে নেওয়া হলেও কাজের ধীরগতি নিয়ে স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে। রেলপথ শুধু পরিবহন অবকাঠামো নয় - এটি ছাতক শিল্পাঞ্চলের অর্থনীতির প্রাণরেখা। সিমেন্ট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বহন হতো এই রেলপথে। ব্যবসা-বাণিজ্যের সাশ্রয়ী পরিবহন মাধ্যম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। একই সঙ্গে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাজারো মানুষ, যাদের জীবিকা এই রুটের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। আমরা লক্ষ্য করছি, প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢিমেতালে কাজ করছে। একদিকে তারা বলছে কাজের অগ্রগতি সন্তোষজনক, অন্যদিকে বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে ধীরগতির জন্য। প্রশ্ন হলো- বাংলাদেশের আবহাওয়ার অনিশ্চয়তা নতুন কিছু নয়, বরং তা মাথায় রেখেই কাজের সময়সূচি নির্ধারণ করা উচিত ছিল। সরকারি প্রকল্পে একাধিকবার এমন অজুহাত টেনে বছরের পর বছর বিলম্বিত করার প্রবণতা জনসাধারণের কাছে নতুন নয়। রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও মানুষের মধ্যে শঙ্কা থেকেই যাচ্ছে। অভিজ্ঞতা বলে, অনেক সময় প্রকল্পের সময় বাড়ানো হয়, ব্যয় বৃদ্ধি পায়, অথচ কাজের মান ঠিক থাকে না। তাই এখন প্রয়োজন নিয়মিত তদারকি, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা। আমরা বলতে চাই, ছাতক-সিলেট রেলপথ সংস্কারের কাজটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনমানের সঙ্গে সরাসরি স¤পৃক্ত। ধীরগতি ও অজুহাত দিয়ে জনগণের আশা ভঙ্গ করা যাবে না। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করতে হবে। সরকারি তদারকির পাশাপাশি স্থানীয় জনসাধারণ ও নাগরিক সমাজকেও এ বিষয়ে সজাগ থাকতে হবে। কারণ, একবার রেললাইন সংস্কার শেষ হলে তা বহু বছর ব্যবহৃত হবে - সেক্ষেত্রে নি¤œমানের কাজ ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্টরা জনগণের এই আস্থা ও প্রত্যাশাকে মর্যাদা দেবেন। দ্রুত সময়ে ছাতক-সিলেট রেলপথ সংস্কার স¤পন্ন হোক, আবার বাজুক রেল ইঞ্জিনের হুইসেল, ছুটে চলুক শিল্প ও মানুষের স্বপ্নবাহী ট্রেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ